শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

এএফসি বাছাইপর্বে ২৪ সদস্যের জাতীয় ফুটসাল দলে লোহাগাড়ার তৌহিদুল

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১২:৩৪

শেয়ার

এএফসি বাছাইপর্বে ২৪ সদস্যের জাতীয় ফুটসাল দলে লোহাগাড়ার তৌহিদুল
ছবি সংগৃহীত

আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্ব। এই আসরে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলকে প্রস্তুত করতে ইতোমধ্যে অভিজ্ঞ ইরানি ফুটসাল প্রশিক্ষক সাঈদ খোদারাহমিকে নিয়োগ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দলে রয়েছেন— মাহমুদুল হাসান কিরণ, মেহরাব হোসাইন অপি, প্রেনচং ম্রো, মোস্তাজিব খান, কাজী ইব্রাহিম আহামেদ মৃদুল, মোহাম্মদ তুহিন, লোহাগাড়ার তৌহিদুল ইসলাম, সামসুদ্দিন খান লিমন, ইনতিসার মোস্তফা চৌধুরী, ফায়েদ আজিম ইফতি, নাইম হাসান, মনজুরুল করিম, শেখ আসিফ ইমরান, আবির হোসাইন, ফয়েজ আহমেদ পিয়াস, মইন আহমেদ, শ্রাবণ মেহেদী শাকিল, রাজন সরকার, ফয়সাল হোসাইন, জুবায়ের আহমেদ শান্ত, তাজওয়ার বিন কাশেম নিটল, সাগর সরকার, তাওহীদ হোসাইন নোমান এবং রাহবার খান স্মরণ।

দলে সুযোগ পাওয়া তৌহিদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোহার দিঘীর পাড়ের পূর্ব পাশে দফাদার পাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এস এম চিশতী। তিনি বলেন, “তৌহিদুলের এই অর্জন লোহাগাড়ার ক্রীড়াঙ্গণসহ স্থানীয় সকলকে গর্বিত করেছে। আমরা তার আরও সাফল্য কামনা করছি।”



banner close
banner close