সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ জীবননগর সীমান্তে চার পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ভ্যান জব্দ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে আট শিশুসহ আটক ২৩ বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর বগুড়ায় ডিবির অভিযানে কিশোর গ্যাং লিডার সুইটসহ গ্রেপ্তার দুই

সন্ধ্যায় বাংলাদেশ-নেপালের অঘোষিত ফাইনাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১১:০৪

আপডেট: ২১ জুলাই, ২০২৫ ১১:০৫

শেয়ার

সন্ধ্যায় বাংলাদেশ-নেপালের অঘোষিত ফাইনাল
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ নেই। তবে আজ (সোমবার) বাংলাদেশ-নেপালের ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত থাকায় ছয়টি ম্যাচ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে হয়েছে। মাঠের অবস্থার উন্নতি হওয়ায় আবারও টুর্নামেন্ট ফিরছে কিংস অ্যারেনায়।

চলমান বয়সভিত্তিক সাফে পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫। সমান ম্যাচে নেপালের পয়েন্ট ১২। আজ বাংলাদেশ ড্র করলেও চ্যাম্পিয়ন। নেপাল বাংলাদেশকে হারালে দুই দলের সমান ১৫ পয়েন্ট হবে। তখন বিবেচনায় আসবে নানা হিসাব-নিকাশ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী হেড টু হেড বিবেচনা হবে। নেপাল এক গোলের ব্যবধানে জিতলে সমান হবে দুই দলের হেড টু হেড গোল ব্যবধান। তখন গ্রুপের সব ম্যাচের গোল ব্যবধান বিবেচনায় নেপাল এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে।

সাফ অ-২০ নারী টুর্নামেন্টে গত আসরে লঙ্কাকাণ্ড ঘটেছিল। ১১ টাইব্রেকার শট নেওয়ার পরও সমতা ছিল খেলায়। তখন আকস্মিকভাবে ম্যাচ কমিশনার টস করেন। এতে ভারত জিতে শিরোপার উল্লাসে মাতে। পরবর্তীতে আপত্তি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দুই দলকে ট্রফি ভাগাভাগি করা হয়। তবে এতেও আপত্তি ছিল ভারতের।

সাফের চলতি আসরের বাইলজেও খানিকটা জটিলতা রয়েছে। হেড টু হেডে সব সমান থাকলে এক অনুচ্ছেদে সেমিকোলন দিয়ে ‘টাইব্রেকার’ উল্লেখ রয়েছে, এর দ্বারা বোঝায় দুই দলের মধ্যে পেনাল্টি শ্যুট আউট। কিন্তু সাফ সচিবালয়ের ব্যাখ্যা– এই টাইব্রেকার দিয়ে দুই দলের মধ্যে সমতা নিয়ম ভাঙার বিষয় বোঝানো হয়েছে।