শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

ব্রায়ান লারার ৪০০ ছোঁয়ার হাতছানি থেকে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১৭:৫৭

আপডেট: ৭ জুলাই, ২০২৫ ১৭:৫৯

শেয়ার

ব্রায়ান লারার ৪০০ ছোঁয়ার হাতছানি থেকে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত!
ছবি সংগৃহীত

৩৬৭ রানে অপরাজিত থাকলেও স্রেফ চার সেশনেই ইনিংস ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।

নতুন ইতিহাস গড়ার পথে না হেঁটে অবাক করে দিলেন ভিয়ান মুল্ডার (বাঁয়ে)। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

খেলছিলেন একদম অনায়াসে, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু নিজেকে সেই সময় দিলেন না ভিয়ান মুল্ডার। বিস্ময় জাগিয়ে লাঞ্চ বিরতিতে ইনিংস ঘোষণা করে দিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।

বুলাওয়ায়োতে সোমবার ৫ উইকেটে ৬২৬ রান নিয়ে দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের বাকি আরও ১১ সেশন, তবুও আর ব্যাটিংয়ের প্রয়োজন দেখলেন না মুল্ডার।

৩২৪ বলে সাড়ে তিনশ স্পর্শ করে ৩৬৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান এই পেস বোলিং অলরাউন্ডার। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে স্রেফ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে চারশ রানের হাতছানি ছিল তার সামনে। কিন্তু সেই পথে হাঁটলেন না তিনি।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের ইনিংসের রেকর্ড তাই অক্ষতই রয়ে গেল।

৪৯ চার ও ৪ ছক্কায় গড়া মুল্ডারের ৩৩৪ বলে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস। টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি, দক্ষিণ আফ্রিকার কারো সর্বোচ্চ।

মুল্ডারের ওপরে আছেন মাহেলা জায়াওয়ার্দেনে (৩৭৪), লারা (৩৭৫), ম্যাথু হেইডেন (৩৮০) এবং আবার লারা (৪০০*)।

এক ইনিংসে মুল্ডারের চেয়ে বেশি চার আছে শুধু একজনের। ১৯৬৫ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে অপরাজিত ৩১০ রানের ইনিংসে ৫২টি চার মারেন জন এডরিচ।

এই টেস্টে মুল্ডার অধিনায়কত্ব পান হঠাৎ করেই। মূল অধিনায়ক টেম্বা বাভুমার চোটে জিম্বাবুয়ে সফরে প্রথমে নেতৃত্ব পেয়েছিলেন কেশাভ মহারাজ। প্রথম টেস্টের পর তিনিও চোট নিয়ে ছিটকে পড়ায় দায়িত্ব পড়ে মুল্ডারের কাঁধে।

এর আগে স্বীকৃত ক্রিকেটে তার নেতৃত্বের একমাত্র অভিজ্ঞতা ছিল ২০২২ সালে ইংল্যান্ডে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের কোয়ার্টার-ফাইনালে কেন্টের বিপক্ষে লেস্টারশায়ারের অধিনায়কত্ব করা।

সেই তিনিই অসাধারণ ব্যাটিংয়ে রেকর্ডময় ইনিংসে রাঙালেন নিজেকে।



banner close
banner close