প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরির অনন্য নজির গড়লেন মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ধরা দেয় তার এই অর্জন।
২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে মুল্ডার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ২৯৭ বলে। ক্রিকেটের অভিজাত সংস্করণে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এটি।
২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ডটি ভারতের ভিরেন্দার শেবাগের।
দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন মুল্ডার। ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের ২৭৭ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে আগের সর্বোচ্চ ইনিংস।
২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে হাশিম আমলার অপরাজিত ৩১১ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মুল্ডারের।
আরও পড়ুন:








