বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

৬২ রান করেও তামিম বললেন, ‘ভালো খেলতে পারিনি’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৭:১৫

শেয়ার

৬২ রান করেও তামিম বললেন, ‘ভালো খেলতে পারিনি’
ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেদিন দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছিলেন তানজিদ হাসান তামিম। এমন ইনিংস খেলার পরও সন্তুষ্ট নন টাইগার এই ওপেনার। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, নিজের সেরাটা দিতে পারেননি।

তামিম বলেন, 'আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে বলব যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তোবা বলতে পারতাম হ্যাঁ, আমি ভালো খেলেছি—দলের জন্য খেলতে পেরেছি।'

'আমি আর শান্ত ভাই অনেক ভালো একটা জুটি গড়েছিলাম। সেদিক থেকে বলব আমরা খানিকটা দুর্ভাগা কারণ ওই রান আউটটা। তারা অনেক ভালো ক্যাচ ধরেছে এবং ভালো একটা রান আউটও করেছে। আমার কাছে মনে হয় এটা অনেক বড় টার্নিং পয়েন্ট। কারণ ওখান থেকে যদি আমরা একটা ৩০-৪০ রানের জুটি করতে পারতাম দুজনে মিলে তাহলে মনে হয় ম্যাচটা আমাদের জন্য আরও সহজ হয়ে যেতো।'

সিরিজের বাকি দুই ম্যাচে ব্যাট হাতে দলের হাল ধরতে চান তামিম, 'ব্যক্তিগত লক্ষ্য যেটা বলব—আমার সবসময় চেষ্টা থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রতি ম্যাচে দলের জন্য ভালো কিছু অবদান রাখা। দলের যেটা প্রয়োজন যেটা আমি গত ম্যাচে পূরণ করতে পারি, চেষ্টা থাকবে দলের যা প্রয়োজন পরের ম্যাচে যেন পুষিয়ে দিতে পারি।'

'দলের লক্ষ্য হচ্ছে- যেহেতু তিন ম্যাচের সিরিজ, একটা হয়েছে এবং সামনে আরও দুই ম্যাচ বাকি আছে। আমরা দুই ম্যাচের চিন্তা করছি না কারণ সামনের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সবার সামনের ম্যাচে ফোকাস থাকবে।