সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

মুস্তাফিজের দলে না থাকা নিয়ে যা বললেন কোচ ফিল সিমন্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১০:৪৮

শেয়ার

মুস্তাফিজের দলে না থাকা নিয়ে যা বললেন কোচ ফিল সিমন্স
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আঙুলের সেই চোটে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়েন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের বিকল্প হিসেবে পরে খালেদ আহমেদকে দলে ডেকেছে বিসিবি।

মুস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবেই তারকা এই পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো।’

তাসকিন ও মুস্তাফিজ না থাকায় কিছুটা ব্যালেন্স নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনই দাবি করেন সিমন্স। তিনি বলেন, ‘আমার মনে হয় এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুইজন সিনিয়র বোলার না থাকায় হয়ত পুরোপুরি ব্যালেন্সটা নেই।’