সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৫ ১৫:১১

শেয়ার

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো সংযুক্ত আরব আমিরাত
ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়।

এরপর আগামী ২১ মে টাইগাররা পাকিস্তানে পৌছাবে। সেখানে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি খেলবে শান্ত বাহিনী। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।