সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

১৯১ রানেই অলআউট টাইগাররা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ১৬:৩৬

শেয়ার

১৯১ রানেই অলআউট টাইগাররা
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল। ৬১ ওভারের বেশি খেলতে পারেনি বাংলাদেশ।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।তৃতীয় উইকেটে মুমিনুল হক সৌরভের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টপ অর্ডারদের ব্যর্থতার পর মিডলঅর্ডার ব্যাটসম্যান জাকের আলী লড়ছিলেন হাসান মাহমুদকে নিয়ে। তাদের ওই লড়াইটাও দীর্ঘ হলো না। হাসান মাহমুদ ৩০ বলে ১৯ রান করে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়েছেন। তার আগে জাকের আলির সঙ্গে ৬৭ বলে ৪১ রানের জুটি গড়েন।

এরপর আউট হন জাকের আলিও। তিনি ৫৯ বলে ২৮ মাধেভেরের বলে ক্যাচ তুলে দিয়েছেন সাজঘরে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।