বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত' বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মানিত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হামজার অনুশীলন দেখতে লাগবে টিকিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫ ১৫:৪৪

শেয়ার

হামজার অনুশীলন দেখতে লাগবে টিকিট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল মঙ্গলবার সৌদি থেকে দেশে ফিরেছে। বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল অনুশীলন করবে। প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা চৌধুরী ।

বাংলাদেশের ফুটবলে জাতীয় দলের জন্য কখনো টিকিট ব্যবস্থা হয়নি। হামজার অনুশীলনকে বিশেষ গুরুত্ব দিয়ে বাফুফে টিকিটের ব্যবস্থা করছে। বাফুফের অধিভুক্ত বিভিন্ন ক্লাব, ফেডারেশনকে টিকিট দিয়েছে ফেডারেশন।

টিকিট ছাড়া বুধবারের এই অনুশীলন সেশনে কেউ প্রবেশ করতে পারবে না।

শুধু ক্লাব ও ফেডারেশনের সঙ্গে সম্পৃক্তরাই নন মিডিয়ার জন্যও রয়েছে টিকিট। মিডিয়াকে টিকিট নিয়ে হামজার অনুশীলন সেশন কাভার করতে হবে। ঘণ্টা খানেকের বেশি সময় অনুশীলন হলেও মিডিয়ার উপস্থিতি থাকবে ১৫-২০ মিনিট।

এদিকে হামজা বাংলাদেশের হয়ে মিডফিল্ড পজিশনে খেলতে চান।