বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত' বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মানিত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ১০:৪৪

শেয়ার

দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা
ছবি: সংগৃহীত

নেইমার জুনিয়রের সঙ্গে ফুটবলের চেয়ে চোটের বন্ধুত্বই যেনো বেশি গাঢ়। এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারছেন না তিনি। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার কথা ছিল এ মাসেই। তবে তা আর হচ্ছে না। আরো দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা।

বিশ্বকাপের বাছাইপর্বে চলতি মাসেই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন নেইমার। তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল দল। তবে শেষ মুহুর্তে এসে দল থেকে ছিটকে গেলেন এই ফরোয়ার্ড। নেইমারের পরিবর্তে দলে ডাকা হয়েছে এনদ্রিককে।

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন।

আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার। ব্রাজিলের ফুটবল লিগে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল পায়ে ছন্দেই ছিলেন এই তারকা ফরোয়ার্ড। লিগে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনেই যেনো আবার আধারে হারালেন নেইমার!

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি। তাতে আবারো ছিটকে গেলেন। অন্তত আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না নেইমারকে, এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন, সিবিএফ।