বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে দিবারাত্রির ম্যাচ আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫ ১৮:৫৮

আপডেট: ১১ মার্চ, ২০২৫ ১৯:০২

শেয়ার

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে দিবারাত্রির ম্যাচ আয়োজন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক টেস্ট ম্যাচের ১৫০তম বার্ষিকী খুব বেশি দূরে নেই। আগামী ২০২৭ সালে ১৫০ বছর পূরণ করবে টেস্ট ক্রিকেট। সে বছর মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটি দিন-রাতের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৮৭৭ সালে এমসিজিতে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এবং একশত বছর পর ১৯৭৭ সালে সেখানেই শতবার্ষিকী টেস্ট ম্যাচ আয়োজন করা হয়। দুটি ম্যাচেই অস্ট্রেলিয়া ৪৫ রানে জয় লাভ করেছিল।

১৫০তম বার্ষিকী ম্যাচটি ২০২৭ সালের ১১-১৫ মার্চ অনুষ্ঠিত হবে, যা অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ছুটির বাইরে পড়ছে। এটি হবে ১০০,০০০ দর্শক ধারণক্ষম এমসিজিতে প্রথম পুরুষদের দিন-রাতের টেস্ট ম্যাচ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এটি হবে ক্রিকেটের অন্যতম সেরা ইভেন্ট এবং দিনের আলো ও ফ্লাডলাইটের সংমিশ্রণে ম্যাচটি আয়োজন করা আমাদের গৌরবময় অতীত ও টেস্ট ক্রিকেটের আধুনিক বিবর্তন উদযাপনের এক দুর্দান্ত উপায় হবে।’

তিনি আরও বলেন, ‘এটি আরও বেশি মানুষকে মাঠে এসে খেলা উপভোগের সুযোগ করে দেবে এবং এই দারুণ মুহূর্তের সাক্ষী হতে উৎসাহিত করবে।’

এদিকে, ইংল্যান্ড এবছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে, যেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।