বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত' বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মানিত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে অবসর ভাঙলেন ভারতের সুনীল ছেত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ১০:৫৯

শেয়ার

বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে অবসর ভাঙলেন ভারতের সুনীল ছেত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অবসর ভেঙে আবার ভারতীয় দলে ফিরছেন ৪০ বছর বয়সী ফুটবলার সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল ফেডারেশনের বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় ফুটবল ফেডারেশন,এআইএফএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘সুনীল ছেত্রী ইজ ব্যাক।’

গত জুনে জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন ভারতের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই বৃহস্পতিবার তার জাতীয় দলে ফেরার খবর পাওয়া গেলো।

আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ২০২৫ সালের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ আছে ভারতের। তার আগে, ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দেশটি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সুনীল শুধুমাত্র সেই দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরছেন কিনা, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। পরবর্তীতেও খেলবেন কিনা, সেটিও স্পষ্টভাবে জানায়নি এআইএফএফ।