বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের সময়সূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ১৬:২৩

আপডেট: ৩ মার্চ, ২০২৫ ১৬:২৫

শেয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের সময়সূচি
এই চার দল মুখোমুখি হবে এবারের সেমিফাইনালে। ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনাল ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। গ্রুপ পর্ব শেষে চার দল নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। ভারত তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ঠিক হয়ে গেছে শেষ চারের লড়াই।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও অস্ট্রেলিয়া, যা অনুষ্ঠিত হবে ৪ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৫ মার্চ লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালের সূচি:

প্রথম সেমিফাইনাল

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভেন্যু: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

তারিখ: মঙ্গলবার, ৪ মার্চ

সময়সূচি: স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় দুপুর ৩টা)

দ্বিতীয় সেমিফাইনাল

দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড

ভেন্যু: গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

তারিখ: বুধবার, ৫ মার্চ

সময়সূচি: স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় দুপুর ৩টা)

সেমিফাইনালের দুই বিজয়ী দল ৯ মার্চ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। তবে ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অন্যতম সফল দল অস্ট্রেলিয়া, আর ভারতও বড় ম্যাচের অভিজ্ঞতায় সমৃদ্ধ। অন্যদিকে, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও নতুন ইতিহাস গড়তে চাইবে। শেষ চারে কারা হাসবে শেষ হাসি, সেটিই এখন দেখার অপেক্ষা!