কিছুদিন আগে সমাপ্ত অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দলীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেন এচেভেরি (ডানে)। ছবি: আর্জেন্টিনা
মাত্র তিন দিন হলো ক্লদিও এচেভেরি ম্যানচেস্টার সিটির আঙিনায় পা রেখেছেন। সিটিতে এখনও অভিষেকও হয়নি। এরইমধ্যেই আর্জেন্টিনা থেকে সুখবর মিলল। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি।
নতুন মেসি’ হিসেবে পরিচিতি পাওয়া এচেভেরি আর্জেন্টিনার যুব পর্যায়ের দলগুলোতে খেলেছেন। কিছুদিন আগে সমাপ্ত হওয়া অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দলীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেন এচেভেরি। অনূর্ধ্ব-১৭ দলে ২৩ ম্যাচে ১২, অনূর্ধ্ব-২০ দলে ৮ ম্যাচে ৬ ও অনূর্ধ্ব-২৩ দলে ৯ ম্যাচে ১ গোল তার। আর ক্লাবের হয়ে ৫৯ ম্যাচে এই মিডফিল্ডারের গোল ৫টি। তার মতো প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সান্তিয়াগো ক্যাস্ত্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজ। দুই ফরোয়ার্ডই ইতালিয়ান ক্লাব বলোগনায় খেলেন।
মনে প্রশ্ন উঁকি দিতে পারে, লিওনেল স্ক্যালোনি কি নতুনদের ওপরই ভরসা করতে শুরু করলেন? উত্তর হলো ‘না’। সম্ভবত যার জন্য এই প্রশ্ন, সেই মেসি ৩৩ সদস্যের দলে আছেন। আছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, পাওলো দিবালা, লতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরেয়ারা।
আরও পড়ুন:








