বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

চোটই যেনো বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৫৭

শেয়ার

চোটই যেনো বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদের
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে চোটই যেনো বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদের। মৌসুমের শেষ দিকে এসে আরো একবার বড় ধাক্কা খেলো কার্লো আনচেলত্তির দল। এবার চোটে পড়েছেন দানি সোবাইয়োস। লম্বা সময়ের জন্য এই মিড ফিল্ডারকে হারালো রিয়াল।

মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন সোবাইয়োস। সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, দুই মাসের জন্য ছিটকে যেতে পারেন ২৮ বছর বয়সী স্প্যানিশ এই মিড ফিল্ডার।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চোট পান সোবাইয়োস। সেই ম্যাচের পুরোটাই খেলেছিলেন তিনি। তবে মাঠ ছাড়ার সময় খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। ম্যাচ শেষে তার টেস্ট করানো হয়। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ে চোট পেয়েছেন তিনি।

চলতি মৌসুমে রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সময়ে দলের শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন সোবাইয়োস। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে পাচ্ছেন না আনচেলত্তি।