বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ: চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো জয় ছাড়াই ফিরতে হচ্ছে টাইগারদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৫

শেয়ার

পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ: চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো জয় ছাড়াই ফিরতে হচ্ছে টাইগারদের
ছবি: সংগৃহীত

নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার দুপুর ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

বৃষ্টিতে মাঠ ভিজে এতটাই নাজেহাল যে এদিন আর কোনোভাবেই ম্যাচ শুরু করা সম্ভব নয়। যার কারণে দেড় ঘণ্টা না যেতেই খেলা পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন ম্যাচ অফিশিয়ালরা।

আগের দিনই ওয়েদার ফোরকাস্টে জানা গিয়েছিল, রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের এই এলাকায় আগের দিন রাতেও বৃষ্টি হয়েছিল। একই ভেন্যুতে এর আগে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও।

এদিকে এ ম্যাচ মাঠে না গড়ালেও খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না পাকিস্তান ও বাংলাদেশকে। বরং দুদলই একটি করে পয়েন্ট নিয়ে আসর শেষ করতে পারছে।

টানা দুই হারে আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি দুদলের জন্য ছিল আনুষ্ঠানিকতা মাত্র।