বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৩১

শেয়ার

নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা । বাংলা এডিশন

নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা ৩৮টি ইভেন্টে আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান কামাল বাবরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) আঁখিনুর জাহান নীলা, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।