বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার পয়েন্ট ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:৫৪

শেয়ার

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার পয়েন্ট ভাগাভাগি
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও দক্ষিণ-আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হবে এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। বৃষ্টির কারণে ৮:৩২ মিনিটে ম্যাচটি সর্বনিম্ন ২০ ওভারে হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে হাইভোল্টেজ ম্যাচটি।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি থেকে কারা উঠবে সেমিতে সে হিসাব নিকাশ জমে উঠেছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলের বাকি আছে একটি করে ম্যাচ। আর আফগানিস্তান ও ইংল্যান্ডের বাকি আছে দুই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে আর অস্ট্রেলিয়া খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল একে অপরের মুখোমুখি হবে ইংল্যান্ড-আফগানিস্তান। এ ম্যাচে যে দল হারবে তারা ছিটকে যাবে আসর থেকে।

গ্রুপ বি এর সেমিফাইনাল সমীকরণ

১/ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুই দলই যদি তাদের শেষ ম্যাচ জেতে তাহলে কোনো হিসাব নিকাশ ছাড়াই সেমিফাইনাল খেলবে তারা।

২/ ইংল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচের যে দল জিতবে তাদের সুযোগ থাকবে সেমিতে খেলার। কিন্তু যে দল হেরে যাবে সে দল ছিটকে যাবে আসর থেকে। দুই দলেরই সেমিতে খেলার কোনো সুযোগ নেই। সেমিতে উঠবে ইংল্যান্ড এবং আফগানিস্তানের মাঝে যে কোনো এক দল। সেক্ষেত্রে এ ম্যাচে জয়ী দলকে জিততে হবে তাদের শেষ ম্যাচও।

৩/ ইংল্যান্ড এবং আফগানিস্তান তাদের বাকি থাকা দুই ম্যাচের এক ম্যাচ হারলেই সেমি ফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।