বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

পাঁচ উইকেট হারিয়ে শান্তর ব্যাটে ভর করে শতক পার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৩

আপডেট: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৩

শেয়ার

পাঁচ উইকেট হারিয়ে শান্তর ব্যাটে ভর করে শতক পার বাংলাদেশের
ছবি: সংগৃহীত

আগের ম্যাচে করেছিলেন ২৫, এবার ২৪। তানজিদ হাসান তামিম যেন তার ভালো শুরুটা কিছুতেই ধরে রাখতে পারছেন না। পারছেন না ইনিংস বড় করতে।

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংটয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১৯ রানের ব্যবধানে দুই উইকেট হারালেও উইকেটের একপ্রান্ত আগলে আছেন শান্ত। শান্ত অপরাজিত আছেন ৪৯ রানে। আগের ম্যাচের শতক হাঁকানো তাওহীদ হৃদয় ফিরেছেন ২৪ বলে মাত্র ৭ রান করে।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সেমি ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডকে হারাতে হবে এ ম্যাচে।

এ রিপোর্ট লেখার সময় ২৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৮ রান।