বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:১৭

শেয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।

সোমবার একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে খেলতে নামছেন নাহিদ রানা, ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হার দিয়ে হলেও নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে। ওই ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিউজিল্যান্ডেরও।

দুই দলের অতীত ইতিহাস অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলে না। ওয়ানডেতে সবমিলিয়ে ৪৫ বারের দেখায় ১১বার বাংলাদেশ জিতলেও আইসিসির ইভেন্টে মুখোমুখি ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে বাংলাদেশ।

তবে স্বস্তির বিষয় একমাত্র জয়টি এসেছে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে।