বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

সেমিফাইনালের কঠিন সমীকরণে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২৫

শেয়ার

সেমিফাইনালের কঠিন সমীকরণে বাংলাদেশ
ফাইল ছবি।

খুব বেশি হিসেবনিকেশ বাকি নেই। সমীকরণ বিবেচনায় কাজটা একেবারেই সহজ। পরের দুই ম্যাচ জিতলেই আরেকটাবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

অন্তত নিজেদের কাজ এটুকুই। নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দিলে তখন আরেক জটিলতা হতে পারে। তবে আপাতত বাংলাদেশের সামনে দুই ম্যাচেই জয় দরকার।

সমীকরণের দিক থেকে কাজটা যতটা সহজ বাংলাদেশের পারফরম্যান্সের সাপেক্ষে কাজটা ততটাই কঠিন। বিশেষত ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচটি বাংলাদেশের জন্য মাস্ট উইন।

এই ম্যাচে হারলে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে যাবে। ২৭ তারিখের ম্যাচটি তখন কেবলই আনুষ্ঠানিকতা।

এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে।

পাকিস্তানকেও তাই সোমবারের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের।