বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

২-০ গোলে লাস পালমাসকে হারাল বার্সেলোনা  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:১২

শেয়ার

২-০ গোলে লাস পালমাসকে হারাল বার্সেলোনা  
ছবি: সংগৃহীত

লাস পালমাসকে হারিয়ে বার্সেলোনা আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। যদিও ম্যাচটি লম্বা সময় ধরে ছিল গোলশূন্য ড্র। এরপর দুই বদলি খেলোয়াড়ের গোলে ২-০ ব্যবধানে টেবিলের তলানির দিকে থাকা লাস পালমাসকে হারাল কাতালানরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ গ্রান ক্যানেরিয়ায় প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে সফরকারী বার্সেলোনাকে। একইসঙ্গে ওই সময়ে কেউই গোল করতে পারেনি।

পরে একটি করে গোল করে সেই ডেডলক ভাঙেন দানি ওলমো ও ফার্মিন লোপেজ। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে চলতি আসরের প্রথম ম্যাচে হারের শোধ নিলো বার্সা। ২০২৪ সালের নভেম্বরে ঘরের মাঠে তারা লাস পালমাসের কাছে হেরেছিল ২-১ গোলে।