বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

দলে পরিবর্তনের প্রয়োজন নেই: সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২০

শেয়ার

দলে পরিবর্তনের প্রয়োজন নেই: সৌরভ গাঙ্গুলি
ছবি: সংগৃহীত

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করেছে ভারত। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় সেমির পথ অনেকটাই সহজ হয়ে গেছে তাদের জন্য।

গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেও বড় সম্ভাবনা থাকবে সেমির। পরের ম্যাচে তারা মুখোমুখ্যি হবে পাকিস্তানের।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের একাদশ নিয়ে কথা বলেছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে উইনিং কম্বিনেশ ভাঙা ঠিক হবে না। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ভারত, একই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পক্ষে সৌরভ।

তিনি বলেন, ‘দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনাররা সুবিধা পাবে। অর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব একটা ভালো না। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসেবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।'