বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৩

শেয়ার

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে আবারো সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট বেটিং চক্র। সর্বশেষ বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিংয়ের সময় তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় গোয়া পুলিশ। সেখান থেকে হাতেনাতে ধরা পড়ে তিন জন। তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জুয়াড়ির কেউই গোয়ার স্থানীয় নন। কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন। তারা গুজরাট থেকে এখানে এসে কাজ করে। জুয়াড়ি তিন জনের পরিচয়ও প্রকাশ করেছে গোয়া পুলিশ। তারা হলেন মাকসুদ মোদন, জিয়া উদ্দিন ও রিজভান ভাশ।

জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের দেয়া তথ্য মতে জড়িতদের ধরার চেষ্টা করবে পুলিশ।