বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৫২

শেয়ার

বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান
ছবি: সংগৃহীত

বড় হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে পাকিস্তকান। নিউজিল্যান্ডের কাছে হারের পর সেমির স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে স্বাগতিকদের। তবে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার শোয়েব আখাতার ও শোয়েব মালিকের বিশ্বাস, এখান থেকে ঘুরে দাড়িয়ে সেমিতে খেলবে পাকিস্তান।

নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বাকি আছে আর দুই ম্যাচ। এই দুই ম্যাচের দুটিতেই জিততে হবে পাকিস্তানকে। ভারত ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য।

রোববার দুইবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে খেলবে রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তানের সেমির সম্ভাবনা নিয়ে শোয়েব মালিক বলেছেন, ‘আমি খুবই আশাবাদী যে পরের ম্যাচে আমাদের ভারতকে হারানোর দারুণ সুযোগ আছে। এরপর বাংলাদেশের সঙ্গেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।’