বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ২৬ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এমপি মাসুদের গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা হরমুজে নৌমাইনে আঘাত, তেলসহ ট্যাংকারে বিস্ফোরণ গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না: মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২ 'একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত'

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন মাশরাফি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন মাশরাফি
বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফী। ছবি : সংগৃহীত

সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দলের প্রতি সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলার আহ্বান জানান।

তিনি তার ফেসবুকে লেখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়...’

মাশরাফীকে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। তার নেতৃত্বে বাংলাদেশ দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে, যার মধ্যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছানো অন্যতম। তার অধিনায়কত্বে দলটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ওয়ানডেতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলে।

তবে বর্তমানে ক্রিকেটের বাইরে রাজনীতিতেও আলোচিত তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন মাশরাফী এবং দলটির পতনের পর তিনি রাজনৈতিকভাবে বেশ চাপে আছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের মতো তিনিও আড়ালে আছেন এবং প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না।