রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

৩-০ গোলে রিয়াল মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৫ ১২:০৪

শেয়ার

৩-০ গোলে রিয়াল মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

জুড বেলিংহাম ও রদ্রিগো গোয়েসের গোলে রিয়াল মায়োর্কার বিপক্ষে সহজে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে তাদের গোলে ৩-০ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা। উঠে গেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।

সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে রিয়াল মাদ্রিদ। রদ্রিগো গোয়েস ভালো একটি সুযোগ তৈরি করেন। কিন্তু তার হেড পোস্টে লেগে ফিরে আসে। জুড বেলিংহামও গোলরক্ষককে পরীক্ষা নিয়ে পরাস্ত হন।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বেলিংহাম রিয়াল মাদ্রিদকে প্রথম লিড এনে দেন। তার ওই গোলেই জয় দেখছিল লস ব্লাঙ্কোসরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান ২-০ হয়ে যায় মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভেলজেন্টের আত্মঘাতী গোলে। পরেই ব্যবধান ৩-০ করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েস।