রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়াস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫ ১৫:১৭

শেয়ার

লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়াস
স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় আঘাত করেছিলেন ভিনিসিয়ুস

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোলরক্ষককে ধাক্কা মেরে লাল কার্ড দেখেছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন উঠেছিল, বড় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। শেষ পর্যন্ত লাল কার্ডের ঘটনার লা লিগায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ভিনিকে।

লা লিগার গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল। সেই ম্যাচের ৭৯ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে পড়ে গিয়েছিলেন ভিনি। রেফারি পেনাল্টির বাঁশি না বাজানোয় ক্ষুব্ধ ছিলেন তিনি। সেই সময় ভ্যালেন্সিয়া কিপার স্টোল দিমিত্রিভিস্কি ভিনিকে টেনে উঠানোর চেষ্টা করেন। এই সময় রেগে গিয়ে দিমিত্রিভিস্কির ঘাড়ে ধাক্কা দেন ভিনি।

এই ঘটনায় দুই দলের মাঝে দেখা দেয় উত্তেজনা। শেষ পর্যন্ত ভিএআরের সাহায্য নিতে বাধ্য হন রেফারি। এরপর ভিনিকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। লাল কার্ড যেন কিছুতেই মানতে পারছিলেন না ভিনিসিয়াস। রেফারির দিকে তেড়েফুঁড়ে এসেছেন বারবার। অনেক কষ্টে তাকে মাঠ থেকে বের করেছেন রিয়াল সতীর্থরা।

লাল কার্ড ও রেফারির সাথে এমন আচরণের কারণে নিষিদ্ধ হতে যাচ্ছেন ভিনি, এমনটা আভাস পাওয়া গিয়েছিল আগেই। ওই ঘটনার পর ক্ষমা চাইলেও শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পাননি ভিনিসিয়াস। লা লিগায় পরবর্তী দুই ম্যাচে তাকে পাচ্ছে না রিয়াল। লাস পালমাস ও ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না ভিনি।

নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হয়েছে ভিনিসিয়াসকে। তাকে ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে। জরিমানা করা হয়েছে রিয়াল মাদ্রিদকেও, তাদের দিতে হবে ৭০০ ইউরো।

লা লিগায় নিষিদ্ধ হলেও সুপার কাপে খেলতে বাধা নেই ভিনিসিয়াসের। রিয়াদে অনুষ্ঠিত সেমিফাইনালে মায়োর্কারর বিপক্ষে রিয়াল একাদশে থাকছেন তিনি।