রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

বাবরকে বল ছুড়ে মারা নিয়ে দ.আফ্রিকা-পাকিস্তান ম্যাচে উত্তেজনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৫ ১২:৩৫

শেয়ার

বাবরকে বল ছুড়ে মারা নিয়ে দ.আফ্রিকা-পাকিস্তান ম্যাচে উত্তেজনা
ছবি: সংগৃহীত

কেপটাউন টেস্টে সুবিধাজনক অবস্থানে নেই পাকিস্তান। আর এর মধ্যেই দেখা গেছে ব্যাপক উত্তেজনা। মাঠেই বিবাদে জড়িয়েছে দু’দলের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকান পেসার উইয়ান মুল্ডারের বল ছোড়া নিয়ে মাঠেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে বাবর আজমকে।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩২তম ওভারে। দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে প্রথম ইনিংসে ১৯৪ রানে অলআউট হওয়ার পর ফলো-অন হওয়ায় দ্বিতীয় বার ব্যাট করতে নামে পাকিস্তান। দুই ওপেনার শান মাসুদ ও বাবর ততক্ষণে উইকেটে সেট হয়ে গেছেন। এই অবস্থায় মুল্ডারের একটি ফুল লেংথের বলে স্ট্রেট ড্রাইভ মারেন বাবর। বল সোজা বোলারের দিকে যায়। মুল্ডার বল ধরে উইকেটের দিকে ছোড়েন। যা গিয়ে বাবরের প্যাডে লাগে।

মেজাজ হারান বাবর। তার মনে হয়, বল উইকেটের দিকে না ছুড়ে ইচ্ছাকৃত ভাবে তার শরীর লক্ষ্য করে ছুড়েছেন মুল্ডার। যে কারণে মুল্ডারকে কিছু একটা বলতে দেখা যায় বাবরকে। মুল্ডারও পাল্টা উত্তর দেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এইডেন মার্করাম। আম্পায়ারদেরও মধ্যস্থতা করতে হয়। বাবরকে ঠান্ডা করার চেষ্টা করেন পাক অধিনায়ক মাসুদও।

তার মাঝেই আরও একটি ঘটনা ঘটান দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেইনি। বাবর যখন ক্রিজ ছেড়ে বেরিয়ে মার্করামের সঙ্গে কথা বলছেন, তখন তিনি পাক ব্যাটারকে রান আউট করার চেষ্টা করেন। এই ঘটনা নিয়েও মাথা গরম করেন বাবর।

পরে আম্পায়ার কুমার ধর্মসেনাকে তিনি বিষয়টি জানান। ধর্মসেনা গিয়ে ভেরেইনিকে জানান, তিনি আগেই ডেড বল ঘোষণা করেছেন। সুতরাং এ ভাবে রান আউট করা যায় না।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে প্রথম ইনিংসে ১৯৪ রানে অল আউট হয় পাকিস্তান। এরপর ফলো-অনে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে সেই শুরুটা বেশ ভালোই করেছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে ১ উইকেট খরচায় ২১৩ রান তুলেছে পাকিস্তান। যেখানে বাবর ও মাসুদ জুটিতে এসেছে ২০১ রান। বাবর ৮১ রানে আউট হলেও মাসুদ ১০২ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের শেষে এখনও ২০৮ রান পিছিয়ে পাকিস্তান।