রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের
ছবি: সংগৃহীত

কদিন আগেই বিপিএলের উদ্বোধনী ম্যাচে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। এবার জানা গেল বিসিবি সভাপতির দুর্ব্যবহারের শিকার হয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বোর্ডপ্রধানের এমন আচরণে ক্ষুব্ধ তিনি। ইঙ্গিত দিয়েছেন বোর্ড থেকে সরে দাঁড়ানোরও।

দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম স্বীকার করেছেন বিষয়টি । এ ঘটনায় বোর্ড ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন ফাহিম।

ঠিক কী বলেছিলেন বোর্ড সভাপতি, সেটা অবশ্য ক্যামেরার সামনে প্রকাশ করেননি দেশের এই বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক। তবে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

নাজমুল ফাহিমের ভাষ্য, ‘আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’

বোর্ডপ্রধানের এমন আচরণে হতাশ ফাহিম। বোর্ড থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেন, ‘আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’

আলাপের এক পর্যায়ে বোর্ডে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া না পাওয়ার কথাও তুলেছেন তামিম-সাকিবদের গুরু ফাহিম।