রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা ও স্বর্ণালঙ্কার জব্দ পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ১২:১৩

শেয়ার

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত
ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণ নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তবে গত বছর ফেব্রুয়ারিতে তিনি তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে টি-টোয়েন্টি নিয়ে। শান্তর ব্যাট হাতে নানা ব্যর্থতা এবং স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে খাপ খাচ্ছিলো না কিছুতেই।

সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান, তিনি কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না। কিন্তু বিসিবি তাকে ছাড়তে চায়নি। আসলে শান্তর নেতৃত্বে দল তো সাফল্যও পেয়েছে।

এর মধ্যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েন শান্ত। টেস্ট আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।

অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও।

অর্থাৎ, আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে শান্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন না।

বিসিবি এখনই নতুন অধিনায়কের নাম ঘোষণা করছে না। তবে কে হচ্ছেন টি-টোয়েন্টিতে নতুন দলপতি, সেটি আন্দাজ করা যাচ্ছে খুব সহজেই। লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টি–টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে লিটনই হচ্ছেন পরবর্তী অধিনায়ক।