শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

হরিরামপুরে মহান বিজয় উদযাপনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫ ১৫:১৬

শেয়ার

হরিরামপুরে মহান বিজয় উদযাপনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। বাংলা এডিশন

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল" এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর (মঙ্গলবার) রাত নয়টার দিকে উপজেলার ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে বাল্লা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

এতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস।

বাল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা আব্দুর রহিমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুমিন খান।
উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আরিফুর রহমান ও বাল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিরোজা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও চালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও মো. নাসির উদ্দীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



banner close
banner close