রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

সাকিবের খেলতে না পারা দেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা: খালেদ মাহমুদ সুজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৯

শেয়ার

সাকিবের খেলতে না পারা দেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা: খালেদ মাহমুদ সুজন
ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিতে বদল আসার পর থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। এই সময়ে ভারতের মাটিতে দেশের হয়ে সিরিজ খেললেও ঘরের মাঠে ফিরতে পারেননি। তার ইচ্ছা ছিল, মিরপুরে খেলে বিদায় নেবেন। তবে নিরাপত্তা শঙ্কায় সেটি আর হয়নি।

সাকিব দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন হলেও তার আরো একটি পরিচয় ছিল। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন। তবে ক্যারিয়ারের শেষে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘সাকিব একজন সেরা প্লেয়ার। সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের হয়ে এখন তিনি ক্রিকেট খেলতে পারছে না আমাদের জন্য এটা একরকম ব্যর্থতা বলে আমি মনে করি।'

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘তিনি রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে।’

সাকিবের ১৫ বছরের ক্যারিয়ারের সঙ্গে তার ৮ মাসের রাজনীতি মিলিয়ে ফেলা উচিত নয় বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক।