রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

অভিষিক্ত কনস্টাসকে ধাক্কা দিয়ে আইসিসির শাস্তি পেলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৭:০২

শেয়ার

অভিষিক্ত কনস্টাসকে ধাক্কা দিয়ে আইসিসির শাস্তি পেলেন কোহলি
ফাইল ছবি

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আলোচনায় চলে এসেছিলেন বিরাট কোহলি। তবে তা ভুল কারণে। তিনি অভিষিক্ত খেলোয়াড় স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে, বাকবিতণ্ডায় জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন। তবে এখানেই পার পাচ্ছেন না তিনি। তাকে শাস্তি দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে।

বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম দিন আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় তার ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ছিল কোহলির প্রথম অপরাধ।

আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.১২ ভঙ্গ করার দায়ে কোহলিকে অভিযুক্ত করা হয়। এই ধারা ‘খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকদের সঙ্গে অযাচিত শারীরিক সংস্পর্শে’র সঙ্গে জড়িত। ঘটনাটা ঘটে আজ অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের শেষে, যখন কোহলি ব্যাটসম্যান স্যাম কনস্টাসের কাছে গিয়ে তার কাঁধে অযথা ধাক্কা দেন।

কোহলি অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। তাই শুনানির প্রয়োজন হয়নি। তার বিরুদ্ধে এই অভিযোগ তোলেন মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ।

লেভেল ১ ভঙ্গের শাস্তি হিসেবে সর্বনিম্ন একটি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট ধার্য করা হয়। কোহলির ডিমেরিট পয়েন্ট ২৪ মাসের জন্য তার রেকর্ডে থাকবে। চারটি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়ে এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুই টি-টোয়েন্টি নিষেধাজ্ঞা হিসেবে কার্যকর হবে।