রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

ফুলহ্যামের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ালো লিভারপুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৯

শেয়ার

ফুলহ্যামের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ালো লিভারপুল
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এ নিয়ে টানা দু্ই ম্যাচে পয়েন্ট খোয়ালো অলরেডরা। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল আর্নে স্লটের দল।

শনিবার ঘরের অ্যানফিল্ডে প্রায় হারতেই বসেছিল লিভারপুল। দুবার পিছিয়ে পড়ে কামব্যাক করেছে তারা। শেষ সময়ে গোল করে কোনোমতে এক পয়েন্ট আদায় করতে পেরেছে সফরকারী ফুলহ্যামের কাছ থেকে।

ফুলহ্যামের বিপক্ষে ঘরের মাঠে কঠিন গোধুলী কাটানোর কারণ হলো- ১৭ মিনিটে এন্ড্রি রবার্টসনের লাল কার্ড। ডি-বক্সের কয়েক হাত বাইরে ফুলহ্যামের তারকা হ্যারি উইলসনকে ট্যাকল দিতে গিয়ে ফাউল করেন তিনি। স্কটল্যান্ডের এই ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

লিভারপুল ১০ জনের দলে পরিণত হওয়ার আগেই ১-০ গোলে এগিয়ে ছিল ফুলহ্যাম। ১১ মিনিটে আদ্রিয়েস পেরেইরার গোলে লিড পেয়েছিল সফরকারীরা।

প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি লিভারপুল। স্লটের কাছ থেকে বুদ্ধি নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন লিভারপুলের কোডি গাকপো। মোহাম্মদ সালাহর ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড। এতে ১-১ সমতায় ফেরে অলরেডরা।

৭৬ মিনিটে আবারও পিছিয়ে পড়ে লিভারপুল। এবার ফুলহ্যামের হয়ে গোল করেন রদ্রিগো মুনিজ। রবিনসনের ক্রস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। মুনিজ ব্যর্থ করেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনকে।

১০ মিনিট পর সমতায় ফেরে লিভারপুল। শেষ বাঁশি পর্যন্ত সমতা ধরে রাখে স্বাগতিকরা। ১০ জনের দল নিয়ে দুবার কামব্যাক করা কতটা চ্যালেঞ্জিং, লিভারপুলের খেলা দেখলেই তা স্পষ্ট হয়।

টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ালেও এখনো প্রিমিয়ার লিগের সিংহাসনেই বসে আছে লিভারপুল। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলরেডরা। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এখনো ৫ পয়েন্ট বেশি লিভারপুলের ঝুলিতে। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ফুলহ্যাম।