রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানালেন আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৩:৩০

শেয়ার

ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানালেন আমির
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির সব ধরনের ক্রিকেট থেকে আবারও অবসর ঘোষণা করেছেন। এর আগে শনিবার পাকিস্তানের গণমাধ্যম জানায়, ইমাদ ওয়াসিমও অবসর নিয়েছেন। এরপর এবার আমিরও ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আমির ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট—তিন ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন। পাকিস্তানের হয়ে খেলার সময়কে তিনি ‘গৌরবময় অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।

অবসর ঘোষণা দিয়ে আমির বলেন, ‘তিন ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। আমি জানি, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, তবে মনে করি এটি সঠিক সময় যাতে পরবর্তী প্রজন্ম দায়িত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।’

‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে এসেছে। আমি আশা করি, দল আরও সাফল্য অর্জন করবে। পাশাপাশি, আমার ক্যারিয়ারে আমাকে সমর্থন করার জন্য পাকিস্তানের সকল ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের অবসরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালনা কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ বলেন, ‘পিসিবির পক্ষ থেকে আমির এবং ইমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের অবদানের জন্য। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।’

এটা মোহাম্মদ আমিরের দ্বিতীয় অবসরের সিদ্ধান্ত। এর আগে গেল বছর তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। চলতি বছরের শুরুতে সে সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন।