সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

য়্যুভেন্টাসের কাছে ২-০ গোলের পরাজয় মেনে নিলো ম্যানচেস্টার সিটি  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪ ১০:১৯

শেয়ার

য়্যুভেন্টাসের কাছে ২-০ গোলের পরাজয় মেনে নিলো ম্যানচেস্টার সিটি  
ছবি: সংগৃহীত

ব্যর্থতার বৃত্ত ছেড়ে বের হতেই পারছে না ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে য়্যুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা জোরালো করেছে ইতালিয়ান ক্লাবটি। য়্যুভেন্টাসের জয় সূচক গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।

তুরিনে শুরুতেই য়্যুভেন্টাসকে চেপে ধরার চেষ্টা করে গার্দিওলার দল। য়্যুভ ডিবক্সের আশপাশে বেশ কয়েকটি আক্রমণ চালায় তারা। সিটির অ্যাটাকিং ফুটবলের বিপরীতে য়্যুভেন্টাস খেলে কাউন্টার অ্যাটাকের ওপর। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই।

৫৩ মিনিটে ফেদেরিকো গাত্তির প্রচেষ্টা ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এদেরসন। এর একটু পর তার্কিশ কেনান ইলদিজের ক্রসে দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন ভ্লাহোভিচ। আর ৭৫ মিনিটে চোখধাঁধানো এক ভলিতে ম্যাককেনিয়ে লক্ষ্যভেদ করলে সিটির ম্যাচে ফেরার আশা একরকম শেষ হয়ে যায়।

এই হারের মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগের যাত্রাটা অনেকখানি কঠিন হয়ে গেলো।



banner close
banner close