রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪ ০৯:০৪

শেয়ার

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দশ বছর পর সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। বাঁচামরার লড়াইয়ে টপ ও মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের দেয়া ২২৮ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় স্বাগতিকরা।

টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সৌম্য-লিটন উইকেট বিলিয়ে দেয়ার পর মিরাজের খামখেয়ালিতে ব্যাকফুটে যায় স্বাগতিকরা। টপ ওর্ডারের তিন ব্যাটারকেই সাজঘরে ফেরান সিলস। অন্যদিকে, এক প্রান্ত আগলে রাখা তানজিদ তামিমও ফেরেন ৪৬ রানে।

জাকের ও আফিফও উইকেটের মিছিলে যোগ দিলে শত রান পূরণ করতেই বাংলাদেশের হারায় ৬ উইকেট। এরপর, তানজিম সাকিবকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। তানজিম তার ক্যারিয়ার সেরা ৪৫ রানের ইনিংস খেলে চেইসের বলে আউট হলে ভেঙ্গে যায় এই জুটি। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ্ ৬২ রানে আউট হলে ৫০ অভারের আগেই ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানের জুটি গড়ে দুই উইন্ডিজ ওপেনার। রিশাদ এই জুটি ভাঙ্গেন লুইসকে ফিরিয়ে। এরপর, কার্টিকে নিয়ে কিংয়ের ৬৬ রানের জুটিতে চালকের আসনে বসে স্বাগতিকরা। সেঞ্চুরির দিকে এগুতে থাকা কিংকে ৮২ রানে থামিয়ে দেয় নাহিদ রানা। তবে সাই হোপ ও রাদারফোর্ড মিলে জয়ের বন্দরে পৌঁছে দেয় উইন্ডিজকে।