রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১২৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৯

শেয়ার

হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১২৩
ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। তাই আজকের ম্যাচটি টাইগ্রেসদের জন্য মান বাঁচানোর লড়াই। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা আইরিশ মেয়েরা ফুরফুরে মেজাজে মাঠে নামবে।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ১০ টায় ম্যাচ শুরু হয়।

১ম ইনিংসে পুরো ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৩ রান।

আয়ারল্যান্ড দল ১২৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামবে।

বাংলাদেশ একাদশ- মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, জাহানারা আলম, রাবেয়া খান, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার ও সানজিদা মেঘলা।

আয়ারল্যান্ড একাদশ- অ্যামি হান্টার, গ্যাবি লুইস, ওরলা পেন্ডারগ্যাস্ট, লি পল, লরা ডেলানি, রেবেকা স্টকেল, ক্রিশ্চিনা কোল্টার রিলি, আরলিন কেলি, অ্যালানা ডালজেল, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি মাগুয়ের