রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার ইমরানের দলকে সরিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসনের উদ্যোগ

ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:১৯

শেয়ার

ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
আধিপত্য দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বোদো গ্লিমটকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে এদিন আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় রেড ডেভিলরা।

ম্যাচের ৪০ সেকেন্ডেই আলেজান্দ্রো গার্নাচোর গোলে লিড নেয় ম্যানইউ। তবে ১৯ মিনিটে হ্যাকন ইভজেনের গোলে সমতায় ফেরে বোদো গ্লিমট। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ জিনকারনাগেল। ২-১ এ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫ মিনিটের ব্যবধানে ড্যানিশ ফরোয়ার্ড রাসমুস হয়লনের জোড়া গোলে আবারো লিড নেয় ইউনাইটেড। আর গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রুবেন শিষ্যরা।