রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১০:০৪

শেয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের। ছবি: সংগৃহীত

ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ। মঙ্গলবার শেষ হওয়া ম্যাচের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

৩৩৪ রানের লক্ষ্য নিয়ে নেমে ৯ উইকেটে ১৩২ রান করার পরই থেমে যায় টাইগারদের ইনিংস। দিনের প্রথম সেশনের মাত্র ৭ ওভারেই হাতে থাকা দুই উইকেট হারায় বাংলাদেশ। আর আঘাত পেয়ে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম। এতেই ২০১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করলো বাংলাদেশ।

আগের দিনের সাত উইকেটে ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় ওভারেই বিদায় নেন হাসান মাহমুদ। আলজারি জোসেফের অফস্টাম্পের সামান্য বাইরে রাখা বলে ডিফেন্স করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ।

বেশিদূর আগাতে পারেননি জাকেরও। আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জাকের। ৫৮ বলে ৫টি চারের সাহায্যে ৩১ রান করেন তিনি।

এরপর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে আলজেরির জেডেন সিলসের বলে শরিফুল মাথায় আঘাত পেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে আসেন। মাঠে ফিজিও ঢুকে প্রাথমিক চিকিৎসা দিলেও আর কোনো ঝুঁকি নেননি তারা। এতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।