রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
কাজী নজরুল বাংলাদেশের, কিন্তু তার বার্তা পুরো মানবজাতির জন্য: সংস্কৃতিমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি উপকূলে নৌকাডুবি; ১০৯ অভিবাসীর মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা লাখের কোঠায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: এক দিনের জন্য ঢাবি উপাচার্যের দায়িত্বে এইচএসসি শিক্ষার্থী শীতল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা মামলায় এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা বাংলাদেশের!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ২০:৩৫

শেয়ার

পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা বাংলাদেশের!
ট্রফি হাতে দুই অধিনায়ক। ছবি: আইসিসি

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামার কথা ছিল দুই অপরাজিত ব্যাটসম্যান তাসকিন ও শরিফুলের। তবে এদিন মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ।

এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের কী পরিকল্পনা থাকতে পারে, সেটা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ৪৫০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে ব্যাট হাতে আরও একবার হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। জাকের আলী (৫৩) এবং মুমিনুল হকের (৫০) ফিফটির পরও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহের ধারেকাছেও যেতে পারেনি সফরকারীরা।

শেষ পর্যন্ত ১৮১ রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।