মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

মাদক সেবন করে এক মাস নিষেধাজ্ঞায় নিউজিল্যান্ডের ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১২:৩২

শেয়ার

মাদক সেবন করে এক মাস নিষেধাজ্ঞায় নিউজিল্যান্ডের ক্রিকেটার
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের পেস বোলার ডগ ব্রেসওয়েলকে নিষিদ্ধ মাদক কোকেন সেবন করার দায়ে এক মাসের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই বছরের জানুয়ারিতে কিউইদের ঘরোয়া টুর্নামেন্ট সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটনের মধ্যে ম্যাচের শেষে তার নিষিদ্ধ মাদক সেবেনের পরীক্ষা করা হয়। পরে ইতিবাচক ফলাফল আসলে তার বিরুদ্ধে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সেই ম্যাচে ব্রেসওয়েল ২১ রান দিয়ে ২ উইকেট নেন। পাশাপাশি জোড়া ক্যাচও নেন এই কিউই পেসার। এছাড়া তিনি ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তাঁর দল ৬ উইকেটে জয় পায়। কিন্তু এই ম্যাচের পরেই ব্রেসওয়েল নিষিদ্ধ মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। ব্রেসওয়েলের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় এই ক্রিকেটারের নিষিদ্ধ মাদক সেবন করার ঘটনা প্রমাণিত হয়। এই কারণেই তাঁকে নিষেধাজ্ঞা করা হয়।

এ প্রসঙ্গে স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশনের প্রধান নির্বাহী রেবেকা রোলস বলেছেন, ‘অ্যাথলেটদের তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ স্থাপন করার দায়িত্ব রয়েছে। তাদের কর্মকাণ্ড তরুণদের উপর প্রভাব ফেলে এবং তারা যেন সুস্থ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিনোদনমূলক মাদক, যেমন কোকেন, অ্যাথলেটদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অবৈধ। এগুলোর ব্যবহার যে কোনো স্তরের খেলাধুলার জন্য একটি গুরুতর সমস্যা।’

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করেছেন এবং এটি থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং আমরা তাকে সহায়তা প্রদান চালিয়ে যাব।’

এর আগেও অনেক বিতর্কিত ঘটনায় নিষেধাজ্ঞায় পরেন কিউই এই পেসার। ২০১৭ সালে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে এক বছরের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করা হয় এবং ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস দেওয়া হয়। ২০১০ এবং ২০০৮ সালেও একই অপরাধের জন্য শাস্তি পেয়েছেন।

২০২৩ সালের সর্বশেষ কিউইদের জার্সি গায়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলেছেন তিনি। এরপর থেকে জাতীয় দলের বাহিরেই আছেন ব্রেসওয়েল। এ পর্যন্ত তিন ফরম্যাট জুড়ে ৬৯টি ম্যাচ খেলেছেন কিউই এই পেসার।



banner close
banner close