শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ২-১ সিরিজ জিতে নিলো আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৯:০৬

আপডেট: ১২ নভেম্বর, ২০২৪ ০০:০৬

শেয়ার

তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ২-১ সিরিজ জিতে নিলো আফগানিস্তান
ছবি সংগৃহীত

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৪৪ রান করে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ভালো শুরু পায় বাংলাদেশ। এরপরেই হঠাৎ ছন্দপতন। বিনা উইকেটে ৫৩ রান সংগ্রহের পর ৭২ রানে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে মাহমুদউল্লাহ রিয়াদ মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৯৮ রান। মিরাজ করেন ৬৬ রান।

আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পান আজমতুল্লাহ ওমরযাই। ২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানরা। আট বল বাকি থাকতেই জয় তুলে নেয় আফগানিস্তান। রাহমানুল্লাহ গুরবায করেন ১০১ রান।

এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতে নিলো আফগানরা। শত রান করে ম্যাচ সেরার পুরস্কার পান রাহমানুল্লাহ গুরবায।



banner close
banner close