শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

অলিখিত ফাইনালে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৬:৪৮

আপডেট: ১১ নভেম্বর, ২০২৪ ১৬:৫৭

শেয়ার

অলিখিত ফাইনালে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় বড় হারের তিক্ত অভিজ্ঞতা অর্জন করে বাংলাদেশ। আফগানিস্তানের রহস্য-স্পিনার আল্লাহ গজনফরের ঘূর্ণিতে ৯২ রানে হারে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে বাংলাদেশ।

এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলছেন না। তার জায়গায় একাদশে এসেছেন জাকির হাসান। এছাড়া তাসকিন আহমেদও একাদশে নেই। তার পরিবর্তে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। অপরদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকির আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজনফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।



banner close
banner close