বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

সিরিজ–নির্ধারণী ম্যাচে শান্তকে পাচ্ছেনা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১১:১০

শেয়ার

সিরিজ–নির্ধারণী ম্যাচে শান্তকে পাচ্ছেনা বাংলাদেশ
ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটে ম্যাচ থেকে ছিটকে গেছেন নাজমুল।

১–১ সমতায় থাকা সিরিজে আজ বিকেলে শারজায় তৃতীয় ও সিরিজ–নির্ধারণী ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান নাজমুল। এরপর কাল রাতে এমআরআই করিয়েছেন, রিপোর্ট পাওয়া গেছে আজ সকালে।

চোট পাওয়া ম্যাচে ব্যাট হাতে ৭৬ রানের ইনিংস খেলেন নাজমুল। বাংলাদেশের ৬৮ রানের জয়ের ম্যাচটিতে সেরার স্বীকৃতিও ওঠে তার হাতে।



banner close
banner close