মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

ম্যাকাওকে ৭ গোলে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ১৭:২৭

শেয়ার

ম্যাকাওকে ৭ গোলে হারালো বাংলাদেশ
গোলের পর বাংলাদেশের উৎযাপন। ছবি: সংগৃহীত।

শুক্রবার কম্বোডিয়ায় অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের তৃতীয় খেলায় ম্যাকাওকে ০-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ।

লাল-সবুজ জার্সিতে নুরুল হুদা ফয়সাল একাই করেছেন চার গোল। এ ছাড়া মানিক জোড়া গোল এবং অন্য গোলটি করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হয়ার লড়াইয়ে টিকে থাকল। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

সিনিয়র ফুটবল দলের মতো জুনিয়র পর্যায়েও ম্যাকাও দুর্বল দল। ম্যাচটি ৭ গোলের ব্যবধানে জিতলেও প্রথম গোল পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ফয়সালের গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর বাংলাদেশ ম্যাকাওকে আরও ছয় গোল দেয়। ৬৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মানিক। ৭১-৭৫ মিনিটে বাংলাদেশ আরও তিন গোল করলে বড় জয়ের নিশ্চিয়তা পায় বাংলাদেশ। এরপর ৮২ মিনিটে ফয়সাল নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের মিনিটে ফয়সাল আরেক গোল করলে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় পায়।

এ জয় বাংলাদেশকে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে কিছুটা। বাংলাদেশ বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হারের পর ফিলিপাইনকে হারিয়ে জয়ের ধারায় আসে।



banner close
banner close