মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
প্রথমবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখবেন তিন বাহিনীর মহড়া প্রথমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর

মাত্র ৬০ রানে ৬ উইকেটে হারিয়ে লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ১৩:২১

শেয়ার

মাত্র ৬০ রানে ৬ উইকেটে হারিয়ে লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টসে জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল। বিরতিতে যাওয়ার আগে ২৪ বলে ১৩ রান করে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ারের সরাসরি আউটের ঘোষণার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

টাইগার শিবিরে প্রথম আঘাতটি আনেন প্রোটিয়া পেসার মুল্ডার।

ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। প্রোটিয়া পেসার ওয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এক ওভার বিরতি দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হকও। ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটার। মুল্ডারের বলে উইকেটরক্ষক কাইল ভেনেইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।
ইনিংসের ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার তার ব্যাট থেকে আসে ৭ বলে ৭ রান। মুল্ডারের বলে শর্ট মিড অফে কেশব মহারাজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অধিনায়ক। স্বাগতিকদের প্রথম তিন ব্যাটারকে সাজঘরে ফেরান প্রোটিয়া পেসার মুল্ডার।
উইকেটে এসে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু কাগিসো রাবাদার বল যেন বুঝে উঠতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শেষমেশ উইকেট দিয়ে আসলেন তিনি। ২০ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন মুশফিক।
৪০ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। চরম ব্যাটিং বিপর্যযে পড়া বাংলাদেশকে স্বস্তি এনে দিতে পারলেন না লিটন দাস। স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। কাগিসো রাবাদার বলে স্লিপে ত্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আতে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১ রান।