মারা গেছেন গ্রিক ফুটবলার জর্জ বলডক। তিনি গ্রিস জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন।
নিজ বাড়ির সুইমিংপুল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। গ্রিসের ক্লাব প্যানাথিনাইকসের হয়ে খেলা এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৩১ বছর।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ এথেন্সের শহরতলি গ্লিফাদায় বলডকের বাড়িতে গিয়ে অবচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।
বলডকের জন্ম ইংল্যান্ডের বাকিংহ্যামে। বেড়ে ওঠা, ফুটবলের পথে এগিয়ে চলা, সবই ইংল্যান্ডেই। তবে মায়ের সূত্রে বেছে নেন গ্রিস জাতীয় দলকে।
ক্লাব ফুটবলে তিনি প্রিমিয়ার লীগের দল শেফিল্ড ইউনাইটেডও খেলেছেন। ক্যারিয়ারের সেরা সময় এখানেই কাটিয়েছেন তিনি।
আরও পড়ুন:








