ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। একটি পরিবর্তন নিয়ে বাঁহাতি পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন ডানহাতি পেসার তানজিম হাসান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে নাজমুল বলেছেন, ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে। যা পরে ব্যাট করা দলের জন্য ভালো হবে। তবে উল্টো কথা বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন।
একাদশে কোনো পরিবর্তন ছাড়াই ভারত নেমেছে আগের ম্যাচের দল নিয়েই।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, লিটন দাস, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।
আরও পড়ুন:








